ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১

    ভোলায় অটোরিকশা-ট্রলি সংঘর্ষে নিহত ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সেলিম (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশায় থাকা তিনজন।

    রোববার (৮ জানুয়ারি) বিকেল ৩টায় ভোলা-ভেলুমিয়া সড়কের বান্দের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম ভেদুরিয়া ইউনিয়নের চরগাজি গ্রামের বাসিন্দা। আহতদের নাম জানা যায়নি।

    ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, একটি অটোরিকশা বিকেলে ভেলুমিয়া থেকে ভোলা সদরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক নিহত হন। এসময় আহত হন অটোরিকশার তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনরা মরদেহ বাড়ি নিয়ে গেছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ