ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • আইজিপিকে শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ

    আইজিপিকে শুভেচ্ছা জানালেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ নেতৃবৃন্দ
    আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগের অস্ট্রেলিয়া শাখার নেতৃবৃন্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএমকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক আরও দেড় বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

    এজন্য তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার একটি প্রতিনিধিদল। মঙ্গলবার আইজিপিকে তাঁর কার্যালয়ে গিয়ে শুভেচ্ছা এবং সৌজন্য সাক্ষাত করেন নেতৃবৃন্দ।

    এসময় প্রবাসীদের যেকোন প্রয়োজনে পাশে থাকার পাশাপাশি তাদের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন আইজিপি। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেসব বিষয় তুলে ধরেন তিনি।

    শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাতকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া শাখার সভাপতি ড. সিরাজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ও অস্ট্রেলিয়ার বৃহত্তম অরাজনৈতিক সংগঠন বিডি-হাব এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিজনেস ফোরামের সভাপতি বরিশালের মুলাদী উপজেলার কৃতি সন্তান আব্দুল খান রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান কচি, সংগঠনের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাবিত রিজভী শাওন প্রমুখ।


    আর.কে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ