ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া

    মেট্রোরেলে সন্তান জন্ম দিলেন সোনিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর আগারগাঁও স্টেশনে এক ছেলে শিশুর জন্ম দিয়েছেন সোনিয়া রানি রায় নামে এক যাত্রী।  চিকিৎসকের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে উঠেন তিনি।

    হঠাৎ তার প্রসব বেদনা উঠলে ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেন ওই নারী।  

    মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন তিনি। এ সময় অন্য যাত্রীরা সহযোগিতা করেছেন বলে জানান সোনিয়ার স্বামী সুকান্ত সাহা।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

    সুকান্ত সাহা বলেন, আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই চিকিৎসকের কাছে চেকআপ করাতে হতো। আজ হাসপাতলে ভর্তি করানোর জন্য বাসা থেকে তাকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই প্রসব বেদনা উঠে সোনিয়ার। মা এবং ছেলে দুইজনেই সুস্থ আছে। এখন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

    তিনি আরও বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। সবাই তাৎক্ষণিকভাবে সহযোগিতা করেছেন। এরপর মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান নবজাতকের বাবা।

    সেসময় মেট্রোরেল প্রত্যক্ষদর্শী অন্য যাত্রী সালমা আঁখি বলেন, মেট্রোরেলে এক নারী চিৎকার করছিলেন। চিৎকার শুনে এগিয়ে এসে দেখি প্রসব বেদনা উঠেছে।

    তিনি আরও বলেন, এরপর কর্তৃপক্ষের সহযোগিতার তার সন্তানপ্রসবের ব্যবস্থা করা হয়। স্বাভাবিক সন্তানপ্রসব হওয়ায় কোনো জটিলতা তৈরি হয়নি। মা ও সন্তান উভয়েই সুস্থ আছে।  

    এর আগে, ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিন থেকে চালু হয় মেট্রোরেলের যাত্রী চলাচল। তখন থেকেই কেবল আগারগাঁ ও উত্তরার দিয়াবাড়ী স্টেশনের মাঝে চলাচল করছে। মাঝের কোনো স্টেশনে থামছে না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ