ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • ফ্রিজে কোন খাবার কতদিন, জেনে নিন 

    ফ্রিজে কোন খাবার কতদিন, জেনে নিন 
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবারের বন্ধুর মতোই খাবার সংরক্ষণের কাজটি করে থাকে ফ্রিজ। আমাদের অনেক সময়, অর্থ, পরিশ্রম বাঁচিয়ে দিচ্ছে কাজের এই যন্ত্রটি।

    কিন্তু কোন খাবার কতদিন ফ্রিজে রেখে খাওয়া যাবে, এটা না জানার কারণে খাবারের পুষ্টিগুণ ও স্বাদ নষ্ট হয়ে যায়।  
    আসুন জেনে নেই কোন খাবার কতদিন: 

    মাছ-মাংস
    রান্না করা মাছ,মাংস সাধারণত চার দিন পর্যন্ত ফ্রিজে রাখতে পারেন। প্রতিদিনের জন্য ছোট ছোট বক্সে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে রাখুন।  

    আর কাঁচা মাছ-মাংস অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। এভাবে মাছ দুই সপ্তাহ, মুরগি এক মাস এবং গরু ও খাসির মাংস তিন মাস পর্যন্ত ভালো থাকে। মাছ মাংস কেটে ধুয়ে, পানি ঝরিয়ে প্রতিবার যেটুকু রান্না করবেন, সেই পরিমাণে প্যাকেট করে রাখুন।  

    ডিম
    ১২ থেকে ১৫ দিন পর্যন্ত ভালো থাকে।

    দুধ
    গরমে প্যাকেটজাত দুধ কেনার সময় অবশ্যই মেয়াদ দেখে নিন। ফ্রিজে সংরক্ষণ করলেও নির্দিষ্ট সময়ের মধ্যেই খাবেন।  

    সবজি
    সবজি বাজার থেকে এনে ধুয়ে পানি শুকিয়ে ফ্রিজে রাখুন দুই থেকে তিন দিনের বেশি ফ্রিজে সবজি না রেখে টাটকা সবজি খান।

    ফল
    মৌসুমী ফল ২ থেকে ৩ দিন ভালো থাকে।  

    ফ্রিজে বেশিদিন খাবার রাখলে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। নিজের পরিবারের সবার স্বাস্থ্য তো ভালো রাখতে হবে। এজন্য ফ্রিজে খাবার রাখার সময় যেমন সচেতন হতে হবে, তেমনি ফ্রিজটিও নিয়মিত পরিষ্কার  রাখতে হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ