ঢাকা রবিবার, ১৪ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • মতবাদ পত্রিকা অফিস পরিদর্শন করলেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক শিক্ষানুরাগী ও দানবীর অমৃত লাল দে’র ৩৩তম মৃত্যুবার্ষিকী রোববার গৌরনদীতে বাসের ধাক্কায় প্রাণ গেল আইসক্রিম বিক্রেতার সরকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে: সরোয়ার  বামনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মজুরি বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে হ্যান্ডেলিং শ্রমিকদের ধর্মঘট চলছে প্যারাগুয়েকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের উড়ন্ত শুরু বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, ৯২০১ জন উত্তীর্ণ চার দফা কমার পর সোনার দাম ভরিতে বাড়লো ৬৫৯০ টাকা  জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে হেনস্তা, পুলিশের সোর্স গ্রেফতার
  • শীতে সুস্থ রাখতে উপকারী যেসব ভেষজ চা

    শীতে সুস্থ রাখতে উপকারী যেসব ভেষজ চা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এই সময় সর্দি, কাশি থেকে শুরু করে অনেকেই পেটের সমস্যায় ভোগেন। এসব সমস্যা থেকে মুক্তি পেতে খেতে পারেন তিন ধরনের ভেষজ চা। এসব চা শরীর ডিটক্স করতে, চুল ও ত্বকের সমস্যা দূর করতে উপকারী।

    যেভাবে বানাবেন ভেষজ চা

    ১. একটি পাত্রে পানি নিন। তাতে আদার টুকরো ও জোয়ান দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে এটি গরম করে নিন। এর সঙ্গে চা পাতা মেশান। এবার ছেঁকে নিয়ে তাতে ভালোভাবে লেবুর রস মেশান। এই চা গরম গরম পান করলে উপকার মিলবে।

    ২. দারুচিনি, লবঙ্গ ও গ্রিন টি দিয়ে বানিয়ে নিন চা। একটি পাত্রে পানি নিন। এবার তা ফুটতে শুরু করলে দারুচিনি ও লবঙ্গ দিন। ফুটে গেলে তা ছেঁকে নামিয়ে নিন। এবার তাতে গ্রিন টি-র ব্যাগ ডুবিয়ে দিন। প্রতিদিন এই চা খেলে মিলবে উপকার।

    ৩. আমলকী ও আদার চা বানাতে পারেন। এর জন্য আদার গুঁড়া (১ চা চামচ), আমলকীর গুঁড়া (১ চা চামচ), লবণ পরিমাণ মতো, মধু (১ চা চামচ) লাগবে। পাত্রে পানি নিন। পানি গরম হলে তাতে আদা ও আমলকীর গুঁড়া দিন। সামান্য লবণ দিন। ভালো করে ফুটিয়ে নিন। এবার তা নামিয়ে মধু মিশিয়ে নিন। প্রতিদিন খেতে পারেন এই চা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ