ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ভাণ্ডারিয়ায় মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উদযাপন

    ভাণ্ডারিয়ায় মাজেদা বেগমের মৃত্যুবার্ষিকী উদযাপন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সোমবার দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী  মহীয়সী মাজেদা বেগমের ৩৬তম মৃত্যুবার্ষিকী  উদযাপন করা হয়। 

    এ উপলক্ষে বাদ আছর জেপি ও তাঁর অঙ্গসংগঠনের উদ্যোগে স্থানীয় রিজার্ভ পুকুর পাড় উপজেলা দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মরহুমার রুহের মাগ ফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। 

    আলোচনা সভায় জেপির উপজেলা সভাপতি মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেপির উপজেলা সিনিয়র সহসভাপতি মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম খোকন সিকদার, সহ সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান সেন্টু মোল্লা, দপ্তর সম্পাদক মো. গিয়াস উদ্দিন বাবুল জেপি নেতা ফিরোজ আলম প্রমূখ। 

    দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইমরান হোসেন।  এর আগে দুপুরে ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে মহীয়সী মাজেদা বেগমের কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা সভা, মিলাদ মাহফিল, হাম, নাথ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুননাহারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক বিশ্বাস সাইদুর রহমান, আব্দুল হালিম হাওলাদার,প্রভাষক মুরাদ হোসেন,মো. ওসমান গনি,শিক্ষার্থী নাসরীন আক্তার প্রমূখ। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ