ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানাসহ নিহত ৬

    শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মাসুদ রানাসহ নিহত ৬
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীয়তপুরের জাজিজার নাওডোবা এলাকায় মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে একটি অ্যাম্বুলেন্সে থাকা ছয় জন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে পড়ার কারণে আইল্যান্ডে ধাক্কা লেগে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতেই এত বড় এই দুর্ঘটনা ঘটে।

    এই ঘটনায় নিহতরা হলেন- দৈনিক নবচেতনা’র ব্যুরো প্রধান ও নিউজ পোর্টাল বিডি বুলেটিনের প্রতিনিধি মাসুদ রানা (৪০), স্বাস্থ্যকর্মী পটুয়াখালীর দশমিনা আদমপুর গ্রামের রাজ্জাক মল্লিকের ছেলে ফজলে রাব্বি (২৮), রোগী আমেরিকা প্রবাসী লতিফ মল্লিকের স্ত্রী জাহানারা বেগম (৫৫) ও তার মেয়ে লুৎফুন্নাহার লিমা (৩০), ঢাকার খিলগাঁওয়ের তালতলা এলাকায় কাওসার হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২৬) ও গাড়িচালক মাদারীপুর জেলার মোস্তফাপুর গ্রামের হিরু মৃধার ছেলে জিলানি (২৮)।

    নিউজ পোর্টাল বিডি বুলেটিনের পরিচালনা পর্ষদের সদস্য কাজী আফরোজ জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রোগী জাহানারা বেগমকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন মাসুদ রানা। জাহানারা তার পরিচিত। বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছেন, রাত ৩টার দিকে জাজিরায় পদ্মা সেতু টোলপ্লাজার কাছে গতিনিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অ্যাম্বুলেন্সের চালক। এ সময় সেখানে থামিয়ে রাখা গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে আছড়ে পড়ে অ্যাম্বুলেন্সটি। এতে গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই ওই ছয় জনের মৃত্যু হয়।’

    তিনি আরও জানান, সোমবার সকালে অ্যাম্বুলেন্স নিয়ে মাসুদ রানার স্ত্রী লাশ আনতে শিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হয়েছেন। এ ছাড়া আর কিছু জানাতে পারেননি তিনি।

    ঘটনাস্থলে থাকা পদ্মা সেতু দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সুরুজ মিয়া বলেন, ‘ধারণা করা হচ্ছে, অ্যাম্বুলেন্সের চালক ঘুমিয়ে পড়েছিল। এ কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে থামিয়ে রাখা ট্রাকের পেছনে আছড়ে পড়ে ছয় জন নিহত হয়। ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে গেছে চালক ও হেলপার। ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।’

    জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাসুদুল হাসান বলেন, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ ওই ছয় জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা আগেই মারা গেছে। তাদের লাশ জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ