ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পুত্রবধূর সঙ্গে ঝগড়া : শাশুড়ির আত্মহত্যা

    পুত্রবধূর সঙ্গে ঝগড়া : শাশুড়ির আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বগুড়ার শেরপুরে পুত্রবধূর সঙ্গে পারিবারিক কলহের জেরে মনোয়ারা খাতুন (৪৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ বুধবার দুপুরে উপজেলার খামারকান্দি উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

    স্থানীয়রা জানান, খামারকান্দি গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা খাতুনের একমাত্র ছেলে মজনু মিয়ার স্ত্রী তাসলিমা খাতুনের সঙ্গে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া লেগেছিল। এর জের ধরে আজ বুধবার সকাল ৯টার দিকে মনোয়ারা খাতুন কীটনাশক ট্যাবলেট খান। তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে অবস্থা আরো খারাপ হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর ১টার দিকে বগুড়া পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কীটনাশক ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর চেয়ারম্যান মারফত জানতে পেরেছি। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ