ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ
  • বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন, কারা নেই

    বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে কারা আছেন, কারা নেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হওয়া জাকির হাসান, বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটার মাহমুদুল হাসান জয়।

    তিন ফরম্যাটের জন্য ৬ টি ভিন্ন ক্যটাগরিতে ২১ জন ক্রিকেটার আছেন এই চুক্তিতে। আগেরবার থাকা ৪ জন বাদ পড়েছেন এবার; সমান ক্রিকেটার জায়গা পেয়েছেন নতুন করে।  
    লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ- এই চার ক্রিকেটার আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। আগেরবার এই তালিকায় ছিলেন মুশফিকুর রহিম ও শরিফুল ইসলামও।  

    মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন, বাকি দুই ফরম্যাটে আছেন তিনি। গত বছর দুর্দান্ত পারফর্ম করে এবার তিন ফরম্যাটের জন্যই চুক্তিবদ্ধ হলেন মেহেদী হাসান মিরাজ। শরিফুল ইসলাম আছেন ওয়ানডে ও  টি-টোয়েন্টি ক্যাটাগরিতে। শুধু ওয়ানডেতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।  

    সাদমান ইসলাম, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয় ও মোহাম্মদ নাইম শেখ; এই চার ক্রিকেটার বাদ পড়েছেন এবার। নতুন করে যুক্ত হয়েছেন সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান,হাসান মাহমুদ ও মোসাদ্দেক হোসেন সৈকত।

    ২০২৩ সালের ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা: 

    সব ফরম্যাট: লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।  

    টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।  

    টেস্ট ও টি-টোয়েন্টি: নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।  

    শুধু টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও জাকির হাসান।

    শুধু ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ।  

    ওয়ানডে ও টি-টোয়েন্টি: মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, শরিফুল ইসলাম।  

    শুধু টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোসাদ্দেক হোসেন ও হাসান মাহমুদ।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ