ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বাসচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত 

    বাসচাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী স্টার লাইনের একটি বাসের চাপায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

    রোববার (২২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- জেলার নগরকান্দা উপজেলার ধর্মদী এলাকার বাকি শেখের ছেলে মাঈন উদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া এলাকার মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)। তারা তিনজনই মোটরসাইকেলের আরোহী ছিলেন।

    এ ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে .বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ভাঙ্গা থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।  

    ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

    তিনি বলেন, গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস উপজেলার মুনসুরাবাদ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঈন উদ্দিন ও সৌরভ মাতুব্বর নামে দুজন মারা যান। তাবাসসুম নামে এক শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে সেও মারা যায়।  

    তিনি আরও বলেন, ঘটনার পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং বাসে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ