ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায় 

পবিত্র শবে মেরাজ কবে, জানা যাবে সন্ধ্যায় 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পবিত্র শবে মেরাজ কবে, তা জানতে জাতীয় চাঁদ দেখা কমিটির একটি সভা আজ সোমবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে।  

১৪৪৪ হিজরি সনের পবিত্র শবেমিরাজের তারিখ নির্ধারণ এবং পবিত্র রজব মাসের চাঁদ দেখার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোনে (০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭) বা ফ্যাক্সের (০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১) মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন