ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই 

    বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি.শ্বাস ত্যাগ করেন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছি ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহি রেখে গেছেন।

    আজ বাদ এশা (রাত ৯টায়) মরহুমের জানাজা নামাজ নগরীর মাহমুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

    এর আগে সন্ধ্যা ৬টায় শ্রদ্ধা জানানোর জন্য মরহুম ইসমাইল হোসেন নেগাবান মন্টু'র মৃতদেহ বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হবে।

    এদিকে প্রবীণ সাংবাদিক মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকরী কমিটি এবং সদন্যবৃন্দ।

    এক শোক বিবৃতিতে তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ