ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে বরিশালে ১০৫৮ পিস ইয়াবা, দেড় কেজি গাঁজা ও ৭ লাখ টাকাসহ নারী গ্রেপ্তার শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • রমেক হাসপাতালের পরিচালকে বদলি

    রমেক হাসপাতালের পরিচালকে বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে ইন্টার্ন চিকিৎসক ও চতুর্থ শ্রেণী কর্মচারীদের আন্দোলনের মুখে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানকে বদলি করা হয়েছে।  

    সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবীর।

    আদেশে ডা. শরীফুল হাসানকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থেকে রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে পদায়ন করা হয়।

    এর আগে দুপুরে বিভিন্ন অভিযোগে রমেক হাসপাতালের পরিচালক ডা. শরীফুল হাসানের অপসারণ দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক পরিষদ ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এ সময় তার অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। বিক্ষোভ শেষে হাসপাতালের স্বাস্থ্য কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের বিভিন্ন বিভাগে স্মারকলিপি দেন তারা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ