ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গোপসাগরে ৫ দিন ধরে সাগরে ভাসছেন ১৮ জেলে বরিশালে মিছিল নিয়ে এসে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ কালাবদর ও তেতুলিয়া নদীতে রাতে কোটি কোটি টাকার অবৈধ বালু ব্যবসা, প্রশাসন নীরব পটুয়াখালী-ঢাকা রুটে ৫০ টাকা বাড়তি বাসভাড়া নেওয়ার অভিযোগ ভোলায় হাসপাতালে তীব্র সংকটে ওষুধ-সরঞ্জাম, শিশু ওয়ার্ডে পাঁচ গুণ রোগী ধেয়ে আসছে ‘ঘূর্ণিঝড় অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে? জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
  • যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৭

    যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দেশটির ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন।

    ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    মঙ্গলবার (২৪ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সান ফ্রান্সিসকো থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় শহর হাফ মুন বে-তে দুটি পৃথক স্থানে সর্বশেষ হামলা হয়েছে।

    হামলাকারীর নাম ঝাও চুনলি (৬৭)। তিনি স্থানীয় বাসিন্দা।

    বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে চারজনের মরদেহ একটি মাশরুম খামারে পাওয়া যায়। সেখান থেকে কিছুদূরে বাকি তিনজনের মরদেহ পাওয়া যায়।

    তদন্তকারীরা এখনও এই হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেননি।

    গোলাগুলির বিষয়ে সান মাতেও কাউন্টি শেরিফ ক্রিস্টিনা কর্পাস বলেছেন, ‘সন্দেহভাজন অপরাধীকে হেফাজতে রাখা হয়েছে। এখন ওই এলাকার বাসিন্দাদের জন্য কোনও হুমকি নেই। ’

    ক্রিস্টিনা কর্পাস বলেন, একজন ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা আশঙ্কাজনক।

    এর আগে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের কাছে একটি বলরুম ডান্স স্টুডিওয় গত শনিবার স্থানীয় সময় রাতে হামলা চালায় এক বন্দুকধারী। এতে মোট ১৯ জন হতাহত হন। ওই স্টুডিওয় চীনা নববর্ষ উদযাপন করা হচ্ছিল। কয়েক হাজার মানুষ এতে যোগ দেয়।

    ওই ঘটনায় আহতরা হাসপাতালে ভর্তি।

    এ বিষয়ে কাউন্টি শেরিফ রবার্ট লুনা রোববার (২২ জানুয়ারি) আরও জানান, তারা এখনও হামলার মোটিভ জানেন না। যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৫ জন করে নারী-পুরুষ রয়েছেন। এবং তারা সম্ভবত এশিয়ান বংশোদ্ভূত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ