ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা
  • বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা

    বরিশাল আইনজীবী সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল আইনজীবী সমিতির আগামী ৯ ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা। 

    মনোনয়ন জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত সভাপতি ও সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১১টি পদের বিপরীতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্যানেল এবং স্বতন্ত্র সভাপতি প্রার্থীসহ ২৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেয়। এ সময় উভয় প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি পদে ফয়জুর রহমান ফয়েজ এবং সম্পাদক প্রার্থী দেলোয়ার মুন্সি। অপরদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী সাদেকুর রহমান লিঙ্কন এবং সম্পাদক প্রার্থী আবুল কালাম আজাদ ইমন।

    এছাড়া স্বতন্ত্র সভাপতি প্রার্থী হিসেবে হিরন কুমার মিঠু তার সমর্থকদের নিয়ে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

    বুধবার খসড়া তালিকা প্রকাশ এবং ২৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৯ ফেব্রয়ারি কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশনার কাইয়ুম খান কায়সার জানিয়েছেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ