ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিভাগে হাম উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১ জনে প্রেমিককে পেতে ধর্মত্যাগ ও বিয়ে, প্রেমিক কারাগারে শেবাচিম হাসপাতালে হামে আরও দুই শিশুর মৃত্যু বানারীপাড়ায় নারীকে শ্লীলতাহানী অভিযোগের মামলায় কৃষকদল নেতা কারাগারে বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি নেগাবান মন্টু আর নেই  পটুয়াখালীতে নিখোঁজ ইউপি সদস্য অচেতন অবস্থায় উদ্ধার বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • রমজানে কেউ যেন সুযোগ না নেয়: বাণিজ্যমন্ত্রী

    রমজানে কেউ যেন সুযোগ না নেয়: বাণিজ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোরবানির সময় পশুর চামড়ার দাম নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন সুযোগ না নেয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলেন তিনি।

    বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সম্মেলন-২০২৩ এর দ্বিতীয় দিনে চতুর্থ অধিবেশন শেষে মন্ত্রী এ কথা বলেন।

    আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ডিসিদের কী নির্দেশনা দিয়েছেন এবং ডিসিরা কী বলেছেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, আমি আমার সেশনে দুই মিনিট পেয়েছি, সেখানে বলেছি—রমজান মাস সামনে, আপনারা সরকারের হাত। আপনারা খেয়াল রাখবেন কেউ যাতে সুযোগ না নেয়। শক্ত ব্যবস্থা নেবেন। একই সঙ্গে বলেছি, ভোক্তাদের অধিকার সচেতন করতে হবে।

    তিনি বলেন, বাণিজ্য প্রসারের জন্য ডিসিদের সহযোগিতার দরকার রয়েছে। কোরবানির সময় পশুর চামড়ার দাম পায় না। সে সময়টায় সতর্ক থাকবেন। ব্যবস্থা নেবেন, যাতে চামড়ার দাম নিয়ে কোনো ছিনিমিনি খেলা না হয়।

    নিত্যপণ্যের বাজার মনিটরিং নিয়ে কী ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে নিত্যপণ্যের বাজার নিয়ে ডিসিরা সতর্ক থাকবেন। সরকারের সব পদক্ষেপ তাদের বাস্তবায়ন করতে হয়।

    মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিন দিনব্যাপী ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ