ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • সাইকেলে হজযাত্রা, বেনাপোল হয়ে ভারত গেলেন থাই নাগরিক সালাম

     সাইকেলে হজযাত্রা, বেনাপোল হয়ে ভারত গেলেন থাই নাগরিক সালাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাইকেল চালিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার পথে থাই নাগরিক ইসা আব্দুল্লাহ সালাম (৬৪) বেনাপোল দিয়ে ভারত গেলেন। তার পাসপোর্ট নম্বর - AC 4094800.

    সাইকেল চালিয়ে ঢাকা থেকে রওয়ানা হয়ে পথিমধ্যে তিনি কয়েকটি স্থানে যাত্রা বিরতির পর আজ বুধবার সকাল সাড়ে নয়টায় বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতে প্রবেশ করেন।

    এর আগে মাগুরা শহরের পারনুন্দুয়ালী বেপারি পাড়ায় গত শনিবার মাগরিবেব নামাজ আদায় করেন। এরপর সেখান থেকে গতকাল যশোর অবস্থান করে আজ সকালে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন।

    তবে তিনি থ্যাইল্যান্ড থেকে ঢাকায় আসেন উড়োজাহাজে করে। বাংলাদেশ থেকে সৌদি আরবে যাবেন সাইকেল চালিয়ে।  

    এই থাই নাগরিকের এমন পরিকল্পনা দেখে বিস্মিত হয়েছেন বেনাপোলের স্থানীয় বাসিন্দারা। তার এই মহৎ উদ্দেশ্যের জন্য সাধুবাদ জানান অনেকে।

    জানা গেছে, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুল্লাহ সালাম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক। থাইল্যান্ডে চিয়াংরাই প্রদেশে বসবাস করেন।  

    গত ১৬ তারিখ ঢাকা আসেন ইসা আব্দুল্লাহ সালাম। সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান, ইরান, কাতার, বাহরাইন হয়ে সৌদি আরব যাওয়ার পরিকল্পনা তার।  

    ইসা আব্দুল্লাহ বলেন, ছয় দেশ পাড়ি দিয়ে সৌদি আরব পৌঁছাতে ৬ মাস সময় লাগবে আমার। হজ পালন শেষে ভিন্ন পথে থাইল্যান্ডে ফিরব। মোট এক বছর সময় লাগবে এ যাত্রায়। আগে বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলাম। ২৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করি।  

    বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, থাইল্যান্ডের বাসিন্দা ইসা আব্দুল্লাহ সালাম (Mr.Boonnom Punyoyai) নামে এই নাগরিক সাইকেলে করে হজের উদ্দেশ্যে সকালে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। দ্রুততার সাথে তার পাসপোর্টের কার্যক্রম সম্পন্ন করে দেওয়া হয়েছে। এবং তিনি ভারতে প্রবেশ করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ