ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • বিকেলের নাশতায় মচমচে বাঁধাকপির পাকোড়া

    বিকেলের নাশতায় মচমচে বাঁধাকপির পাকোড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শীতের সবজি বাঁধাকপি নানাভাবে খাওয়া যায়। ভাজি কিংবা তরকারি হিসেবে এর জুড়ি নেই। এই সবজি স্বাস্থ্যের জন্যও উপকারী এটি। চাইলে বাঁধাকপি দিয়ে পাকোড়াও তৈরি করতে পারেন। মুখোরচক এই খাবারটি বিকেলের নাশতায় বাড়তি স্বাদ বাড়াবে।

    যেভাবে তৈরি করবেন পাকোড়া

    উপকরণ : বাঁধাকপি আধা কেজি, ৪/৫টি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুঁচি ৪/৫ টি, হলুদ গুঁড়া ১ চামচ, ৪. হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া স্বাদ মতো,  আদা ও জিরা বাটা ১ চা চামচ,  বেসন ২০০ গ্রাম, লবণ পরিমাণমতো, তেল পরিমাণমতো

    প্রস্তুত প্রণালি : বাঁধাকপি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিন। তারপর অল্প লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখুন। এখন বাঁধাকপি কুচির সঙ্গে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, জিরা, বেসন ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন। এবার প্যান বা কড়াইয়ে তেল গরম করে নিন। তারপর মাখিয়ে রাখা বাঁধাকপিগুলো হাত দিয়ে পাকোড়া আকারে তৈরি করে তেলে ভাজুন। সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মচমচে বাঁধাকপির পাকোড়া।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ