ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ভোলায় হাসপাতালে মরদেহ রেখে পালালেন গাড়িচালক

    ভোলায় হাসপাতালে মরদেহ রেখে পালালেন গাড়িচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার ইলাশা সড়কে মাইক্রোবাস চাপায় আনুমানিক ৫০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। প্রথমে আহতাবস্থায় ওই নারীকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ কথা শোনার পর মরদেহ রেখে পালিয়ে যান সেই মাইক্রোবাসচালক।

    শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোলা-ইলিশা সড়কের ইলিশা গোডাউন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি।  

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভোলা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামিনুর রশিদ জানান, সকালের দিকে ভোলা থেকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ইলিশা ফেরিঘাটের দিকে যাচ্ছিল। ওই নারী রাস্তা পারাপার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী ওই মাইক্রোবাসটি পথচারী নারীকে চাপা দেয়।

    এ সময় ঘটনাস্থলে থাকা এলাকাবাসী মাইক্রোবাসটিকে আটক করে। পরে মাইক্রোবাসচালক আহত নারীকে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তখন ওই চালক হাসপাতালে লাশ রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করছে।  

    এসআই আরও বলেন, ঘাতক মাইক্রোবাসটি পুলিশ জব্দ করেছে। একইসঙ্গে নিহত নারী পরিচয় জানার চেষ্টা করছে। গাড়িচালককে খোঁজ করা হচ্ছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ