ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • বিপিএল শেষে মন্ত্রী হচ্ছেন ওয়াহাব রিয়াজ

    বিপিএল শেষে মন্ত্রী হচ্ছেন ওয়াহাব রিয়াজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলে চলতি আসরে দারুণ ফর্মে আছেন ওয়াহাব রিয়াজ। ১২ উইকেট নিয়ে এখনো পর্যন্ত আসরের সেরা বোলার তিনি।

    তবে আসরের মাঝপথেই ভিন্ন এক খবর পাকিস্তানি এই পেসার। পাকিস্তানের পাঞ্জাবে তত্ত্বাবধায়ক সরকারে ক্রীড়া মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। বিপিএল শেষে শপথ গ্রহণ করবেন তিনি।

    যদিও দায়িত্ব পেয়ে বেশ অবাকই হয়েছেন ওয়াহাব। পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন তিনি। ওয়াহাব বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারে অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। ’ বাঁহাতি এই পেসার এটাও জানান পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে এখনো আলোচনা হয়নি তার।  

    বিপিএলে আজ থেকে শুরু হচ্ছে সিলেট পর্ব। আজ অবশ্য কোনো ম্যাচ নেই খুলনা টাইগার্সের। ওয়াহাব বল হাতে উজ্জ্বল থাকলেও ছন্দে নেই তার দল। কেননা ৬ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট টেবিলের পাঁচে আছে খুলনা। আগামীকাল আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তারা।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ