ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড় : কাদের সিদ্দিকী

    অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড় : কাদের সিদ্দিকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছিলাম এই বিশ্বাসে যে, অস্ত্র কোন শক্তি না অস্ত্র যাঁরা চালায় তাঁরা শক্তি। আমরা অস্ত্র চালিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে।’

    তিনি বলেন, ‘অস্ত্রের চেয়ে বঙ্গবন্ধু অনেক বড়, তাই আমি বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছিলাম। অনেক নেতারা এটাকে কিছুই মনে করেনি। এখনো কিছুই মনে করে না।’ 

    বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া এইচইউ উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

    হতেয়া রাজাবাড়ি ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি হুমায়ুন খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীরপ্রতীক, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হালিম সরকার লাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের আহবায়ক আব্দুস সবুর খান, আহবায়ক কমিটির সদস্য আশীক জাহাঙ্গীর, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, বাসাইল উপজেলা কমিটির সভাপতি রাহাত হাসান টিটু, সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, যুব আন্দেলন নেতা  মো. রবিন, উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নাহিদ তালুকদার প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ