ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • বিপর্যস্ত সিলেট, রংপুরের বড় জয়

    বিপর্যস্ত সিলেট, রংপুরের বড় জয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলের সিলেট পর্বের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ ‍উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স।

    শুরুতে ব্যাট করতে নেমে রংপুরের বোলিং তোপে ২০ ওভারে ৯ ‍উইকেট হারিয়ে মাত্র ৯২ রান তুলতে পেরেছিল মাশরাফির সিলেট।

    ৯৩ রানের টার্গেটে  ব্যাট করতে নেমে ১৫ ওভার ৪ বলেই লক্ষ্যে পৌঁছে যায় রংপুর।

    রংপুরের ওপেনার রনি তালুকদার করেছেন ৩৮ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। আরেক ওপেনার নাঈম শেখ ২১ বলে করেছে ১৮ রান। আর ১৩ বলে ১৮ রান করেছেন মোহাম্মদ নওয়াজ।

    এর আগে রংপুরের বোলিং তোপে উড়তে থাকা সিলেট থেমেছিল ৯২ রানে। আর নির্ধারিত ২০ ওভারে এই রান তুলতে সিলেটের খোয়া যায় ৯ উইকেট।

    রংপুরের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নিয়েছেন তিন উইকেট, দিয়েছেন মাত্র ১৭ রান। তার চেয়ে ভালো বল করেছেন বাংলাদেশের হাসান মাহমুদ। তিনি চার ওভারে মাত্র ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ