ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলকের মৃত্যু পেশাগত চ্যালেঞ্জটি দেখিয়ে দিয়েছে : জহির উদ্দিন স্বপন ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল বিসিসিতে অপারেশন বক্স ভ্যান, ডাস্টবিন ও পরিচ্ছন্নতা উপকরণ হস্তান্তর বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা, আট দিনেও মামলা নেয়নি পুলিশ অধ্যক্ষ মো. বেলায়েত হোসেন: একটি সার্থক জীবনের কথা স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার  উজিরপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মাসিক সভা  বরিশালে ১০০ পিস ইয়াবা ও ১৪৫ গ্রাম গাঁজাসহ আটক ২  নির্বাচন সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন  বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী কাল, নানা কর্মসূচি গ্রহন 
  • হার্ট ভালো রাখতে যে অভ্যাসগুলো করতে পারেন

    হার্ট ভালো রাখতে যে অভ্যাসগুলো করতে পারেন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হৃদরোগ হুট করে হয় না। দীর্ঘদিন ধরে নানা অভ্যাসের কারণে হয় এই সমস্যা। প্রতিদিনের ভালো অভ্যাস এবং খাবার এই সমস্যা থেকে দূরে রাখতে পারে। তাই নিজের ভালোর জন্য কিছু পরিবর্তন আনা জরুরি। এতে হৃদযন্ত্র ভালো থাকবে। আপনিও থাকবেন সুস্থ।

    যা করবেন

    - উচ্চ রক্তচাপের সমস্যা অনেকের থাকে। এই উচ্চ রক্তচাপের কারণে হতে পারে হার্ট অ্যাটাকের মতো গুরুতর সমস্যা। তাই রক্তচাপ নিয়ে কোনো সমস্যা থাকলে নিয়মিত ওষুধ খান এবং চিকিৎসক এর পরামর্ম নিন। 

    - ব্যায়াম শরীর এবং হার্টের জন্য খুব ভালো। তাই ব্যায়াম করায় অবহেলা করবেন না। ছুটির দিন হলেও নিয়ম করে ব্যায়াম করুন। এতে হৃদরোগজনিত সমস্যা তৈরির ঝুঁকি কম হবে । 

    - বেশি বেশি ফলমূল বেশি খেতে হবে। খিদে মেটাতে খাবারের তুলনায় ভরসা রাখুন ফলের ওপর। ফলে খারাপ চর্বি, কোলেস্টেরল বা কার্বোহাইড্রেট শরীরে জমে যাবে না। হার্টের স্বাস্থ্যও ভালো থাকবে। 

    - প্রসেসড ফুড এবং ফার্স্ট ফুড এড়িয়ে চলুন। এতে শরীরে খাবার কোলেস্টেরল ও ফ্যাটের পরিমাণ বেড়ে যেতে পারে। অতিরিক্ত তেলেভাজা এড়িয়ে চলাই হার্টের জন্য ভালো। 

    - কখনোই পেট ভর্তি করে খাবার খাবেন না। অল্প অল্প করে খাবার খান। এতে হজমে সমস্যা কম হবে। খুব খিদে পেলে মাঝে মাঝে ফল খেতে পারেন। 

    সূত্র : হিন্দুস্তান টাইমস। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ