ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • ছাত্রলীগ নেতার ভাবির উড়ে যাওয়া পাখি ধরে দিলো ফায়ার সার্ভিস

    ছাত্রলীগ নেতার ভাবির উড়ে যাওয়া পাখি ধরে দিলো ফায়ার সার্ভিস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মানিকগঞ্জের শিবালয়ে কেন্দ্রীয় এক ছাত্রলীগ নেতার ভাবি প্রাইভেটকার যোগে যাচ্ছিলেন। গাড়িতে থাকা তার শখের পাখিটি বের হয়ে যায়। তখন ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে সেটাকে উদ্ধার করে মালিকের কাছে বুঝিয়ে দেন।

    মঙ্গলবার (৬ এপ্রিল) দিনগত রাতে উপজেলার বরংগাইল এলাকায় মধুমতি সিএনজি স্টেশনে এই ঘটনা ঘটে।

    জানা যায়, প্রাইভেট কার যোগে ঢাকা থেকে পরিবারের লোকজন নিয়ে ঝিনাইদহে যাচ্ছিলেন ছাত্রলীগ নেতার ভাবি ও গৃহবধূ আশিকি। কোকাকিল নামে একটি ছোট্ট বিদেশি পাখিও ছিল তার সাথে। জ্বালানি নিতে গাড়িটি একটি সিএনজি স্টেশনে থামলে জানালা দিয়ে সেটি উড়ে গিয়ে বসে একটি গাছের মগডালে।

    নিজের আদরের পাখিটি চলে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন আশিকি। প্রথমে স্থানীয়রা পাখিটি উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু তাতে ব্যর্থ হয়ে সহযোগিতা চাওয়া হয় ফায়ার সার্ভিসের। পরে ঘিওর উপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাখিটি উদ্ধার করে।

    এ বিষয়ে ফায়ার সার্ভিসের টিম লিডার ফজলুর রহমান বলেন, স্থানীয় ছাত্রলীগ নেতাদের বিশেষ অনুরোধে পোষা বিদেশি পাখিটি উদ্ধার করা হয়।

    শিবালয় উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল আওয়াল বলেন, ‘বিদেশি পাখিটি কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতার (তিনি নাম প্রকাশ করেননি) ভাবির। মূলত তার অনুরোধেই ফায়ার সার্ভিস সদস্যরা পাখিটি উদ্ধার করে দিয়েছেন।’


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ