ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • কাছে গিয়েও পারল না খুলনা, ৪ রানের জয় কুমিল্লার

    কাছে গিয়েও পারল না খুলনা, ৪ রানের জয় কুমিল্লার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জয়ের খুব কাছেই চলে গিয়েছিল খুলনা টাইগার্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ থামিয়ে ফেলছিল প্রায়। তবে শেষ পর্যন্ত তারা আর পেরে উঠল না। ৪ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের।

    কুমিল্লার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে তামিম ইকবালের উইকেট হারিয়ে চাপে পড়ে। সেই চাপ বাকিরা সামালও দিয়েছিলেন। অধিনায়ক ইয়াসির আলির ব্যাটও আজ জ্বলে উঠেছিল। কিন্তু জয়ের মুখ আর দেখা হয়নি তাদের।

    খুলনার হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন অ্যান্ডি বালবির্নি। তার ব্যাট থেকে আসে পাঁচটি চার ও একটি ছক্কা। শাই হোপ ৩৩ রান করেন। এছাড়া ইয়াসির আলি ১৯ বলে ১ ছক্কা ও ৩ চারে ৩০ রান করেন। পজিশন বদলে চারে নামা মাহমুদুল হাসান জয় ২৬ রান করেন।

    কুমিল্লার হয়ে নাসিম শাহ ২৯ রান খরচায় নেন দুই উইকেট। এছাড়া তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট পেয়েছেন। ম্যাচসেরা হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ