ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনতাই, ৩ তরুণী আটক

    চোখে মরিচের গুঁড়া দিয়ে ছিনতাই, ৩ তরুণী আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকার ধামরাইয়ে নারীর চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে তার গহনা ও নগদ টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে আটক হয়েছেন ছিনতাই চক্রের তিন তরুণী সদস্য।

    মঙ্গলবার রাত ১১টার দিকে পৌর শহরের উত্তরপাতা দোয়েল সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী ভবনের পাশের রাস্তা থেকে তাদের আটক করা হয়।

    আটককৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার কামতা গোলড়া গ্রামের লিয়াকত আলীর দুই মেয়ে শিরিন আক্তার ও সালমা আক্তার এবং অপরজন একই গ্রামের আব্দুস সালামের মেয়ে সুমি আক্তার। তারা পৌর শহরের ইসলামপুর কমিশনার মোড়ের একটি বাড়িতে ভাড়া থেকে ছিনতাই করে আসছে বলে জানা গেছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সুইটি আক্তার নামে এক নারী যাত্রী ইসলামপুর এলাকা থেকে ধামরাই পৌর বাজারে যাওয়ার উদ্দেশে একটি সিএনজি অটোরিকশায় উঠেন। ওই সিএনজিতে আগে থেকেই ওই তিন তরুণী বসেছিলেন। ওই সিএনজিতে পৌর শহরের উত্তরপাতা নামক স্থানে পৌঁছালে ওই তিন তরুণী সুইটি আক্তারের চোখে-মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে তার পরণের গহনা ও নগদ টাকাকড়ি ছিনতাইয়ের চেষ্টা করে।

    ওই নারী যাত্রী চিৎকার করলে স্থানীয় লোকজন ও পথচারীরা ওই সিএনজিটি থামান। বিষয়টি জানার পর ওই তিন ছিনতাইকারী তরুণীকে আটক করে মারধর করে স্থানীয়রা। পরে ওই ছিনতাইকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    এ বিষয়ে ধামরাই থানার এসআই মো. আব্দুর রশিদ বলেন, নারী ছিনতাইকারী চক্রের ৩ নারী সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ওই তিন ছিনতাইকারী তরুণীকে আদালতে পাঠানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ