ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

১১ জনের করোনা শনাক্ত, ১০ জনই ঢাকার

১১ জনের করোনা শনাক্ত, ১০ জনই ঢাকার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় ( রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কেউ মারা যাননি।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৪৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৪৫। আগের ২৪ ঘণ্টায় রোগী শনাক্ত হয়েছিলেন শূন্য দশমিক ৪৫ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হওয়া ১০ জন ঢাকার, অপর ১ জন চট্টগ্রামের বাসিন্দা।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর পর থেকে এ পর্যন্ত দেশে সংক্রমণের চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। এখন পর্যন্ত ২০ লাখ ৩৭ হাজার ৫৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ২৪৭ জনসহ সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯২ হাজার ৬৯৪ জন। আর মারা গেছেন ২৯ হাজার ৪৪২ জন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন