ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের ৪ বিশ্ববিদ্যালয়

    বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় দেশের ৪ বিশ্ববিদ্যালয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করেছে।এই তালিকায় স্থান পেয়েছে দেশের চার বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

    চাকরির বাজারে সুনাম, একাডেমিক খ্যাতি, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, গবেষণাসহ বেশ কয়েকটি ক্যাটাগরির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং করা হয়েছে।

    দেশসেরা হিসেবে ৮০১ থেকে ১০০০ এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। ১০০১ থেকে ১২০০তম অবস্থানের মধ্যে রয়েছে দেশের দুই বেসরকারি বিশ্ববিদ্যালয়।

    দেশের শীর্ষ দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটি কিউএস’র তালিকায় ১০০১ থেকে ১২০০তম অবস্থানের মধ্যে রয়েছে। কিউএস তালিকায় প্রথমবারের মতো দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয় জায়গা পেল।

    কিউএসের তথ্য অনুযায়ী, ২০১২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল ৬০১ এর মধ্যে। ২০১৪ সালে তা ৭০১তম অবস্থানের পরে চলে যায় এবং ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরও পেছনে চলে যায়।

    গত ১০ বছরের মতো এবারও কিউএস তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি)। এ ছাড়া, ২০২২ সালের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ ও হার্ভাড ইউনিভার্সিটি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ