ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

এবারের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল, এইচএসসি জুলাইয়ে

এবারের এসএসসি পরীক্ষা ৩০ এপ্রিল, এইচএসসি জুলাইয়ে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) আগামী ৩০ এপ্রিল শুরু হবে। আর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা জুলাই মাসে হওয়ার কথা রয়েছে।

সোমবার (৩০ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি তপন কুমার সরকার প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য জানান।

তিনি বলেন, এসএসসি পরীক্ষা আগামী ৩০ এপ্রিল শুরু হবে। একই সঙ্গে এর দুই মাস পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মধ্যে দুই মাসের বিরতি দেওয়া হয়। এবারের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ে পরীক্ষা হবে ১০০ নম্বরের ওপরে। এ জন্য শিক্ষার্থীরা সময় পাবেন ৩ ঘণ্টা। তবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে পরীক্ষা হবে ৫০ নম্বরের ওপরে। শিক্ষার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

সব বিষয়ে পরীক্ষা হলেও পূর্বঘোষণা অনুযায়ী, চলতি বছরের পরীক্ষাও হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিরভিত্তিতে। 

সাধারণত প্রতি বছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা হয়। কিন্তু করোনা মহামারির কারণে ২০২০ সাল থেকে দেশের শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে গেছে। ওই বছর বিষয় ও নম্বর কমিয়ে এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হয়েছিল। আর চলতি বছরও পরীক্ষায় নম্বর কমিয়ে পরীক্ষা নেওয়া হয়। 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন