ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ
  • বরিশালকে হারিয়ে স্বস্তির জয় পেল ঢাকা

    বরিশালকে হারিয়ে স্বস্তির জয় পেল ঢাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলে শক্তিশালী ফরচুন বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস।

    মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বরিশাল ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায়। জবাব দিতে নেমে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ঢাকা।

    ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঢাকাকে দুর্দান্ত শুরু এনে দেন মোহাম্মদ মিথুন ও সৌম্য সরকার। ৩৫ বলেই জুটিতে দলকে এনে অর্ধশত রান। আসরে উদ্বোধনী জুটিতে এটি তাদের কেবল দ্বিতীয় হাফ সেঞ্চুরি জুটি। ৪ চার ও ২ ছক্কায় ২২ বলে ৩৭ রান করে সৌম্য সরকার আউট হলে জুটি ভাঙে। করিম জানাতের প্রায় ওয়াইড বল ব্যাটে লাগিয়ে উইকেটের পেছনে বিজয়ের হাতে ক্যাচ দেন তিনি।  

    এরপর মিথুনের সঙ্গী হন আব্দুল্লাহ আল মামুন। জাতীয় ক্রিকেট লিগে ডাবল সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটারের বিপিএলে এটিই ছিল প্রথম ম্যাচ। মন্দ করেননি তিনি। টানা দুই ছক্কাসহ ১ চারে ২১ বলে ২৬ রান আসে মামুনের ব্যাট থেকে। মাঝে হাফ সেঞ্চুরি করে ফিরে যান মিথুনও।  

    ৬ চার ও ৩ ছক্কায় ৩৬ বলে ৫৪ রান করে সানজামুল ইসলামের বলে স্কুপ করতে গিয়ে এলবিডব্লিউ হন মিথুন। পরে দলকে বাকি পথ টেনে নেন অধিনায়ক নাসির হোসেন। এই ব্যাটার ২ চার ও ১ ছক্কায় ১৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। 

    বরিশালের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব আল হাসান।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করেন বরিশালের দুই উদ্বোধনী ব্যাটার এনামুল হক বিজয় ও সাইফ হাসান। তাদের ৪২ রানের জুটি ভেঙে দেন আমির হামজা। ৩ চারে ১৯ বলে ১৫ রান করে বিদায় নেন সাইফ। তিনে ব্যাট করতে নেমে সফল হতে পারেননি সাকিব। মাত্র ৫ রানে বিদায় নেন তিনি, মুক্তার আলির বলে বাউন্ডারি লাইনে সাকিবের ক্যাচ ধরেন আরিফুল হক। চারে নামা ইবরাহিম জাদরান ফেরেন ২ রান করে।  

    ইফতেখার আহমেদ কিছুক্ষণ বিজয়কে সঙ্গ দিলেও স্থায়ী হতে পারেননি। ১০ বলে ১০ রান করে নাসির হোসেনের বলে হন ক্যাচ আউট। ৪২ রান করে সাজঘরে ফেরেন বিজয়ও। এরপর সালমান হোসাইনকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ। গড়েন ৪২ রানের জুটি। ঝড়ো ইনিংস খেলা এই অলরাউন্ডার শেষ পর্যন্ত উইকেট হারান ৩৯ রানে; ২৭ বলে ২ ছক্কা ও ৪ চারে।  

    ব্যাট করতে থাকা সালমানও বিদায় নেন ১২ বলে ১৪ রান করে। তবে ক্যামিও খেলেন করিম জানাত। তার ৫ বলে ১৭ রানের ঝড়ো ইনিংসে মাঝারি সংগ্রহ পায় বরিশাল। 

    ঢাকার পক্ষে জোড়া উইকেট পান আমির হামজা।  

    এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ আগালো ঢাকা ডমিনেটরস। খুলনাকে টপকে এখন টেবিলের পাঁচ নম্বরে আছে ঢাকার দলটি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকছে বরিশাল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ