ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • দৌলতখানে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 

    দৌলতখানে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি মাকসুদ হাওলাদারের ওপর  সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

    বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারী)  সকাল ১১ টায়  উপজেলার চরপাতা ইউনিয়নের চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর উদ্যাগে এ কর্মসূচি পালন করা হয়। 

    মানববন্ধনে স্থানীয় কয়েক'শ নারী- পুরুষ অংশগ্রহণ  করে।  সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মাকসুদ হাওলাদারের পিতা সাহে আলম হাওলাদার প্রতিবাদ সমাবেশে বলেন,  জমি নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার  সন্ধ্যায় প্রতিপক্ষ আলাউদ্দিনের নেতৃত্বে  সন্ত্রাসীরা মাকসুদ হাওলাদারের ওপর হামলা করে। এসময় সন্ত্রাসীরা মাকসুদ  হাওলাদারকে  লোহার রড  দিয়ে  এলোপাতাড়ি  পিটিয়ে হাত- পা  ভেঙ্গে দেয়। পরে  স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পর  অবস্থার  অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সে ঢাকার ট্রমা সেন্টার এন্ড অর্থোপেডিক হাসপাতলে চিকিৎসাধীন  আছেন। 

    ঘন্টাব্যাপী চলা মানববন্ধন থেকে এলাকাবাসী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।  সেই সঙ্গে দোষীদের গ্রেফতারএবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ