ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বরিশালের হয়ে খেলবেন প্রিটোরিয়াস

    বরিশালের হয়ে খেলবেন প্রিটোরিয়াস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের বাকি অংশে ফরচুন বরিশালের হয়ে খেলবেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং অলরাউন্ডার ডোয়াইন প্রিটোরিয়াস। ফ্র্যাঞ্চাজির পক্ষ থেকে এই তথ্য করা হয়েছে।

    পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বরিশালের হয় খেলা পাকিস্তানের দুই ক্রিকেটার ইফতিখার আহমেদ ও হায়দার আলী ফিরে যাওয়ার পর প্রিটোরিয়াসকে দলে নিয়েছে ফরচুন বরিশাল।১৯১টি টি-টোয়েন্টিতে বল হাতে  ১৪৮ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৫টি হাফ-সেঞ্চুরিতে ২৩৫৬ রান আছে প্রিটোরিয়াসের। এর মধ্যে জাতীয় দলের হয়ে ৩০টি টি-টোয়েন্টিতে ৩৫ উইকেট ও ২৬১ রান করেছেন ৩৩ বছর বয়সী প্রিটোরিয়াস।

    বিদেশীদের মধ্যে বরিশালের হয়ে বিপিএলে খেলতে দলের সঙ্গে আছেন শ্রীলঙ্কা চাতুরাঙ্গা ডি সিলভা, আফগানিস্তানের দুই ক্রিকেটার ইব্রাহিম জাদরান ও করিম জানাত। ১০ ম্যাচে ৭ জয় ও ৩ হারে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থেকে আগেই প্লে-অফ নিশ্চিত করেছে সাকিবের বরিশাল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ