ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • হিরো আলমের হাতে গাড়ি তুলে দিতে মঞ্চ সাজিয়েছেন সেই শিক্ষক

    হিরো আলমের হাতে গাড়ি তুলে দিতে মঞ্চ সাজিয়েছেন সেই শিক্ষক
    মঞ্চে হিরো আলম।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দিতে মঞ্চ সাজিয়ে রেখেছেন আলোচিত সেই শিক্ষক।

    মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে শিক্ষক এম মুখলেছুর রহমানের বাড়িতে এসে মঞ্চে উঠেন হিরো আলম।

    এ সময় শিক্ষক তাকে ফুলেল শুভেচ্ছা জানান।  
    সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত এই দুই ব্যক্তির উপহার দেওয়া-নেওয়ার ঘটনা দেখতে স্থানীয় লোকজন সেখানে ভিড় করেছেন।

    এম মুখলিছুর রহমান চুনারুঘাটের আব্দুল জব্বার একাডেমি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ। হিরো আলম সংসদ সদস্য পদে নির্বাচনে দাঁড়িয়ে যে চ্যালেঞ্জ নিয়েছেন, তা মোকাবিলার জন্য তাকে নিজের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। আগের ঘোষণা অনুযায়ী আজ গাড়িটি উপহার দেওয়া-নেওয়ার কথা।  

    হিরো আলম বলেন, ‘এম মুখলিছুর রহমান আমাকে গাড়ি উপহারের ঘোষণা দিয়ে ফেসবুকে একটি ভিডিও দিয়েছিলেন। সে অনুযায়ী আমি তার বাড়িতে এসেছি, দেখি এখন তিনি কি করেন। ’

    ওই শিক্ষকদের বাড়িতে আসা লোকজনের মধ্যে একজন পেশাজীবী সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘হিরো আলম এবং এম মুখলিছুর রহমান দুজনই সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি। তাদের উপহার দেওয়া-নেওয়ার ঘটনা দেখতে এখানে এসেছি। ’ 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ