ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বান্দরবানে গোলাগুলির পর ৫ জঙ্গি আটক

    বান্দরবানে গোলাগুলির পর ৫ জঙ্গি আটক
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বান্দরবানের রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলি বিনিময় হয়েছে। এই অভিযানে প্রশিক্ষণরত পাঁচ জঙ্গিকে আটক করেছেন র‍্যাবের সদস্যরা।

    র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন মঙ্গলবার দুপুরে থানচিতে স্থানীয় সাংবাদিকদের এ তথ্য জানান। তবে আটককৃত জঙ্গি সদস্যদের সাংবাদিকদের সামনে নিয়ে আসা হয়নি। তাদের পরিচয়ও প্রকাশ করেনি র‍্যাব।

    প্রাথমিক ব্রিফিংয়ে জানানো হয়, বুধবার সকালে বান্দরবানস্থ র‌্যাব লিয়াজু ক্যাম্পে বিস্তারিত তথ্য জানানো হবে।

    এক প্রশ্নের জবাবে এম খুরশীদ হোসেন জানান, এই গোলাগুলির ঘটনায় ৮/৯ জন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয়।

    মঙ্গলবার সকাল ৯টা থেকে রুমা উপজেলার রেমাক্রি-প্রাংশা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী ধুলীচান ম্রো পাড়া এলাকায় র‌্যাবের একটি টহল দলকে লক্ষ্য করে গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।

    র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, বান্দরবানের বিভিন্ন দুর্গম অঞ্চলে প্রশিক্ষণরত জঙ্গিদের আটক করার অভিযান চালানো হয়। এ সময় একটি উঁচু পাহাড় থেকে নবগঠিত জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ এবং স্থানীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশন্যাল ফ্রন্ট’-এর সদস্যরা অতর্কিতভাবে র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

    র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন জানান, অভিযান এখনো অব্যাহত আছে। সব জঙ্গিকে আটক না করা পর্যন্ত এ অভিযান চলবে। 

    তিনি জানান, দুই দফায় ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’-এর ৩৮ সদস্যকে আটক করা হয়। মঙ্গলবার আটক করা হয় আরো পাঁচ জনকে। এ ছাড়া চলমান অভিযানে বিভিন্ন সময়ে আটক করা হয়েছে ‘কেএনএফ’ এর ১৪ সামরিক সদস্যকে।

    রেমাক্রি-প্রাংশা এলাকায় গোলাগুলির এ ঘটনার পর র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন হেলিকপ্টারযোগে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং থানচি উপজেলার তমাতুঙ্গি পর্যটন পয়েন্টে সাংবাদিকদের সাথে কথা বলেন।

    র‌্যাব মহাপরিচালক জানান, মঙ্গলবারের অভিযানটি সবচেয়ে সফল অভিযান। এর মাধ্যমে জঙ্গি বিরোধী অভিযানের প্রায় ৮০ ভাগ অর্জন হয়েছে বলে তিনি দাবি করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ