ঢাকা বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার মা ছেড়ে গেছেন, দুর্ঘটনায় বাবা নিহত, হাসপাতালে কাতরাচ্ছে ছোট্ট নাঈম বরগুনায় প্রাইভেটকার–অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ পটুয়াখালীতে কলেজছাত্রকে নির্যাতনের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার পায়রা বন্দরে যুক্ত হলো পাঁচ অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জাম বরিশালে মা ইলিশ নিধন ঠেকাতে ৮২ কিমি অভয়াশ্রমে যৌথ অভিযান বরিশালে পুলিশের বিশেষ অভিযানে মাদক ও জাল টাকাসহ গ্রেফতার ২৫ বরিশাল নগরীতে মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রুখতে আকস্মিক অভিযান
  • আঁচিল দূর হবে সহজেই 

    আঁচিল দূর হবে সহজেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শরীরের বিভিন্ন স্থানে আঁচিল (বাড়তি মাংসপিণ্ড) দেখা যায়। আঁচিলগুলো শরীরের জন্য ক্ষতি ছাড়া ভালো কিছু তো নয়, দেখতেও ভালো লাগে না।
     
    আঁচিলগুলো সরাতে রয়েছে কিছু চিকিৎসা। যেমন সার্জারীর মাধ্যমে আক্রান্ত কোষকে কেটে বাদ করার মাধ্যমে৷ লেজার চিকিৎসাও আজকাল করছেন অনেকে।
    ঘরোয়াভাবেই ব্যথাহীন আঁচিল দূর করতে যা করতে পারেন, জেনে নিন-

    •    গার্লিক অ্যাক্সট্রাক্ট থেরাপি- এ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ৯০ শতাংশেরও বেশি ক্ষেত্রে উপকারিতা পাওয়া গেছে। রসুনে উচ্চ পরিমাণে অ্যান্টি ফাংগাল বা জীবাণুনাশক বৈশিষ্ট্য রয়েছে। তাই সংক্রমণ সারিয়ে তোলে। রসুন আঁচিলের ওপর ২০ মিনিট রেখে ব্যান্ডেজ দিয়ে বেঁধে দিন। এটা দিনে দুবার করুন পুরো সপ্তাহ জুড়ে, আঁচিল খসে পড়েছে ।  

    •    অ্যালোভেরা জেল তুলো দিয়ে আঁচিলের ওপর লাগিয়ে, এটাও ব্যান্ডেজ করে রাখুন ২০ মিনিট। দিনে দুবার করুন টানা দুই সপ্তাহ। আঁচিল দূর হবে সহজেই।  •    অ্যাপেল সিডার ভিনেগারে জীবাণুনাশক উপাদান থাকে৷ ২ চামচ আপেল সাইডার ভিনেগার, এক চামচ পানিতে মিশিয়ে আক্রান্ত জায়গায় তুলো দিয়ে লাগিয়ে একইভাবে আধাঘণ্টা ব্যান্ডেজ করে রাখুন। আঁচিল শুকিয়ে কালো হয়ে পড়েও যাবে, বুঝতেই পারবেন না।

    আঁচিলের জন্য কোনো ওষুধ ব্যবহার করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নিন।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ