ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • তিন ওভারে দুই উইকেট নেই সিলেটের

    তিন ওভারে দুই উইকেট নেই সিলেটের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফাইনালের মঞ্চে দুর্দান্ত শুরু করে সিলেট। প্রথম ওভারে বল করতে আসেন আন্দ্রে রাসেল। সেই ওভারে আসে ১৮ রান। কিন্তু দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট হারায় সিলেট। তানভীরের ঘূর্ণিতে বোল্ড হন চলতি আসরে দুর্দান্ত ব্যাটিং করা তৌহিদ হৃদয়। তার আউটের পর ব্যাটিংয়ে আসেন অধিনায়ক মাশরাফি। তিনিও টিকতে পারলেন না।  ৪ বলে ১ রান করেই ফিরতে হলো সিলেট অধিনায়ককে। রাসেলকে তুলে মারতে গিয়ে কাভারে কুমিল্লা অধিনায়ক ইমরুলের হাতে ক্যাচ তুলেছেন। সিলেট দ্বিতীয় উইকেট হারিয়েছে ২৬ রানে।

    ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রানে ব্যাট করছে সিলেট।

    দেখতে দেখতে শেষ মুহূর্তে বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মধ্যকার ফাইনাল দিয়ে আজ পর্দা নামছে দেড় মাসব্যাপী এই আসরের। শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ছ'টায় শুরু হয়েছে শিরোপা নির্ধারণী এই মহারণ।

    ফাইনালের এই মঞ্চে টস জিতেছে কুমিল্লার অধিনায়ক ইমরুল। টসে জিতে মাশরাফির সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে চ্যাম্পিয়ন কুমিল্লার দলনেতা ইমরুল কায়েস। এই নিয়ে চতুর্থবার ফাইনালের মঞ্চে কুমিল্লা। অন্য দিকে প্রথমবারের মত ফাইনাল খেলতে নামে সিলেট। দুই দলই তাদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে। কুমিল্লা-সিলেট দু'দলই ফাইনালের মঞ্চে নেমেছে শক্তিশালী একাদশ নিয়ে।

    সিলেট স্ট্রাইকার্স: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, তানজিম হাসান সাকিব, থিসারা পেরেরা, রায়ান বার্ল, জর্জ লিন্ডে, লুক উড এবং রুবেল হোসেন।

    কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, মুকিদুল ইসলাম মুগ্ধ, মঈন আলী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং জনসন চার্লস।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ