ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • প্রথম বাংলাদেশি হিসেবে শান্তর ৫০০ রান

    প্রথম বাংলাদেশি হিসেবে শান্তর ৫০০ রান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিপিএলে নবম আসরে দারুণ সময় কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনালে সিলেট স্ট্রাইকার্সের ওপেনার ৪৫ বলে ৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেছেন। আর তাতেই বিপিএলের এক মৌসুমে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০ রানের রেকর্ড গড়েছেন শান্ত। ১৫ ইনিংসে শান্তর রান ৫১৬। ৩৯.৬৯ গড় ও ১১৬.৭৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন এই ওপেনার।

    দেশি-বিদেশি মিলিয়ে বিপিএলে সবচেয়ে বেশি রান করায় তালিকায় এগিয়ে আছেন রাইলি রুশো। ২০১৮ মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেছিলেন রুশো। প্রোটিয়া এ ক্রিকেটার আগের মৌসুমেই ৪৯৫ রান করেছিলেন খুলনা টাইগার্সের হয়ে। শান্তর আগে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রান ছিল মুশফিকুর রহিমের। ২০১৯ সালে মুশফিক খুলনা টাইগার্সের হয়ে ১৪ ইনিংসে করেন ৪৯১ রান।

    বিপিএলের আগে শান্ত অস্ট্রেলিয়ার অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল বাংলাদেশের টপ স্কোরার। ৫ ম্যাচে করেছিলেন ১৮০ রান। যদিও ব্যাটিংয়ের অ্যাপ্রোচ নিয়ে বিস্তর সমালোচনার শিকার হতে হয়েছিলে শান্তকে। সিলেটের অধিনায়ক মাশরাফি তাকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে নেয় তার ব্যাটিং ধারাবাহিকতার জন্য। মাশরাফির আস্থার প্রতিদান দিতে ভুল করেননি শান্ত। বিপিএলে নিজের ব্যাটিংয়ের ধরন বদলে ফেলে দুর্দান্ত ব্যাটিং করেছেন।

    এর আগে শান্ত দুই বার ফাইনালে উঠেও শিরোপা পায়। এবার শিরোপার মিশনে মাঠে নেমে দুর্দান্ত ব্যাটিং করে দলের বড় স্কোরে অবদান রেখেছেন শান্ত। এখন দেখার অপেক্ষা, নবম আসরে সবচেয়ে বেশি রান করে টুর্নমেন্ট সেরা হন কিনা।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ