ঢাকা রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজ শিক্ষা-সাংস্কৃতির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র- মজিবর রহমান সরোয়ার বরিশালে ৫ মাদকসেবিকে কারাদণ্ড ও দেড় কেজি গাঁজাসহ আটক ১  মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • এবার গাঁজার বিজ্ঞাপনের অনুমতি দিলো টুইটার

    এবার গাঁজার বিজ্ঞাপনের অনুমতি দিলো টুইটার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার প্রথমবারের মতো গাঁজার কোম্পানিগুলোকে বিজ্ঞাপনের অনুমতি দিয়েছে। টুইটার এমন এক মূহুর্তে এই ঘোষণা দিলো যখন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং অন্যান্য সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মগুলো ‘নো গাঁজা বিজ্ঞাপন নীতি’ অনুসরণ করেছে।

    তবে বর্তমানে যুক্তরাজ্যের বেশিরভাগ অঙ্গরাজ্য গাঁজার বিজ্ঞাপনের অনুমতি প্রদানের দিকে এগোচ্ছে। ইতোমধ্যে ২১টি রাজ্য অনুমতি প্রদান করেছে।

    টুইটার জানিয়েছে, গাঁজা কোম্পানিগুলোকে বিজ্ঞাপন দেওয়ার অনুমতি দেওয়া হবে, যদি তাদের যথাযথ লাইসেন্স থাকে। এজন্য অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কেবল মাত্র লাইসেন্সপ্রাপ্ত এলাকাগুলোকে টার্গেট করে বিজ্ঞাপন দেওয়া হবে। 
    তবে গুরুত্বপূর্ণভাবে বিষয় হলো ২১ বছরের কম বয়সীদের টার্গেট করা হবে না।

    মাল্টিস্টেট গাঁজা এবং মেডিকেল মারিজুয়ানা সংস্থা ক্রেসকো ল্যাবস বলেছে, বৈধ গাঁজা বিপণনকারীদের জন্য এটি একটি বিশাল সুযোগ।

    বেশিরভাগ গাঁজার কোম্পানি টুইটারের প্রস্তাবিত পরিবর্তনগুলো দ্রুত কার্যকরের অপেক্ষায়। ট্রুলিভ ক্যানাবিস করপোরেশন ইতোমধ্যে প্ল্যাটফর্মে একটি মাল্টিস্টেট প্রচার অভিযান চালু করেছে।

    কেট লিঞ্চ কুরালিফ, মার্কিন যুক্তরাষ্ট্রে পরিচালিত বৃহত্তম গাঁজা সংস্থা জানিয়েছে,এই পরিবর্তনটি মূলধারার গাঁজার ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার কথা বলে এবং আমরা আশাবাদী এটি অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকেও উৎসাহিত করবে।

    করোনা মহামারীর প্রাথমিক পর্যায়ে কোম্পানিগুলো লাভজনক অবস্থায় থাকলে পরবর্তীতে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। দাম হ্রাস এবং অবৈধ বাজার এদের মধ্যে অন্যতম চ্যালেঞ্জ ছিল।

    এদিকে কুরালিফ সম্প্রতি তার কর্মী সংখ্যা ১০ শতাংশ হ্রাস করেছে এবং যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে তাদের বেশিরভাগ কার্যক্রম থেকে বেরিয়ে গেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ