ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মনপুরায় শানে রেসালাত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

    মনপুরায় শানে রেসালাত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় দেশ বরেণ্য ইসলামী বক্তা, পীর-মাশায়েখ ও আলেমদের উপস্থিতিতে শানে রেসালত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

    বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার সর্বস্তরের উলামা কেরামের উদ্যোগে হাজিরহাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়নের হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত হন।

    ইসলামী মহাসম্মেলনে আলহাজ্ব হযরত মাওলানা আনাছ সাহেব দা.বা এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে দ্বীন, ইসলাম ও শানে রেসালত সর্ম্পকে বয়ান করেন আল্লামা জুনাইদ আল হাবিব দা.বা। 

    এরপর একে একে বয়ান করেন, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দা.বা, আল্লামা হাসান জামিল  সাহেব দা.বা, মুফতি রেজাউল করিম আবরার দা.বা, বাটামার পীর আলহাজ্ব হযরত মহিব্বুল্লাহ ও আলহাজ্ব হযরত মাওলানা বশির উদ্দিন দা.বা। এছাড়াও মনপুরার আলেমরা দ্বীনি বক্তব্য রাখেন।

    এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সহসভাপতি শাহরিয়ার চৌধুরী দীপক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মিয়া, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ