ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ইংল্যান্ড দল এখন ঢাকায়

    ইংল্যান্ড দল এখন ঢাকায়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এখন ঢাকায়। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে এসেছে দলটি।

    শুক্রবার সকালে ৭টায় এক বহর ও ৮টা ১০ এ আরেক বহর ঢাকায় আসে।  

    অবশ্য ৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগে কয়েক দফায় আসবেন আরও বেশ কিছু ক্রিকেটার। ১ মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়েই শুরু হয়ে যাবে সিরিজ। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে দুপুর ১২টায়। সবগুলোই একই সময়ে।

    টি-টোয়েন্টি ম্যাচ শুরু বেলা তিনটায়। ১ ও ৩ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে হবে। তারপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ। শেষ টি-টোয়েন্টির পরদিন দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে ইংলিশদের।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ