ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউল আহসানের বোন আইনজীবী নাজনীন নাহারের ব্যাংক হিসাব তলব উজিরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফায়ার ফাইটারের ২৪ দিন বরিশাল বিশ্ববিদ্যালয়ে বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম ধর্ষণচেষ্টার পর গলা কেটে মৃত ভেবে শিশু ইরাকে ফেলে যান বাবু শেখ চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন খামেনির ছেলে মোজতবা ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট অফিসে এসে ৪০ মিনিট বাধ্যতামূলক অবস্থান করতে হবে সরকারি কর্মচারীদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ‘রাজত্ব’, এক সপ্তাহে ৪ জন নিহত   সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • কলাপাড়ায় গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ

    কলাপাড়ায় গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় কচুরিপানা ভর্তি খালের মধ্যে গবাদি পশু মেরে লুকিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে।

    উপজেলার চাকামইয়া ইউনিয়নের ২ নং দারোগার তবক গ্রামে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় গরুর মালিক মো. মনিরুল ইসলাম (৪০) কলাপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। 

    অভিযোগে মনিরুল ইসলাম বলেন, একই গ্রামের মাে.নাসির উদ্দিন (২৮ ), পিতা-দেলােয়ার সিকদার , ২। মােঃ আরিফ (১৯ ) , পিতা - মােঃ নাসির চৌকিদার, ৩। মােঃ জসিম চৌকিদার ( ৩২ ) , পিতা - খালেক চৌকিদার , ৪। মোঃ জাহিদ চৌকিদার, ২০ ) , পিতা- খালেক চৌকিদার, মোঃ সুলতান চৌকিদার ( ৫৩ ) , পিতা - মৃত আলতাফ চৌকিদার পূর্বে শত্রুতার জের বায়তুল মামুর জামে মসজিদের রাস্তার দক্ষিন পাশের খালে গরুটি মেরে খালের মধ্যে ফেলে রাখেন।

     তিনি আরও বলেন, আমার একটি লাল রংয়ের গাভী গরু যা মূল্য আনুমানিক চল্লিশ হাজার টাকা।

     গত ০৪/০৬/২০২১ তারিখে গরুটি আসামীর বাড়ির পাশের বিলে ঘাস খাওয়ার জনা মাঠে বেঁধে রাখি।ওই সময় থেকে আমি আমার গরটি খুঁজে পাই না । আমি অনেক খোঁজাখুঁজি করলে বৃহস্পতিবার বিকাল ৫ টায় আশেপাশের লােকজন দেখতে পেয়ে আমাকে জানালে আমি খালের পারে গিয়ে দেখতে পাই আমার গরুটি মৃত অবস্থায় খালের মধ্যে ভাসছে।

    কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ