ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

    লালমোহনে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের’ আয়োজনে- দ্রব্যমূল্যের ক্রমাগত উধ্বগতির প্রতিবাদে এবং পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয়সমূহ বাতিল ও শিক্ষার সর্বস্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। 

    শুক্রবার বাদ আসর লালমোহন উত্তর বাজারের ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়।

    এসময় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের লালমোহন উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মুফতি মোহসিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুছা কালিমূল্যাহ, সাধারণ সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন শামীম খান প্রমুখ। 

    বক্তারা বলেন দেশে বর্তমানে যেভাবে দ্রব্যমূল্যের দাম প্রতিনিয়িত বাড়ছে তাতে দেশে কোনো সরকার আছে বলে মনে হয়না। সরকার থাকলেও কার্যকর কোন মনিটরিং নেই। কার্যকর মনিটরিং এর অভাবে মধ্যবিত্ত ও নিম্নশ্রেণির মানুষ নিজেদের উপার্জিত সঞ্চয় খরচ করে প্রতিনিয়ত ঋণে জর্জরিত হচ্ছে। তাই দ্রুত সরকারকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতি নজর দিতে হবে। এছাড়া বর্তামান পাঠ্যপুস্তুক হতে ধর্ম ও জাতিসত্তা বিরোধী বিতর্কিত বিষয় সমূহ দ্রুত বাতিল করতে হবে এবং ৯০% মুসলিম দেশের শিক্ষার সর্বস্তরে ইসলাম ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ