ঢাকা রবিবার, ১০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সিন্ডিকেট সদস্যের পদত্যাগ আবারও আন্দোলনের ফাঁদে বরিশাল বিশ্ববিদ্যালয়, শাটডাউন কর্মসূচি ঘোষণা আসন্ন নির্বাচনকে ঘিরে বড় প্রস্তুতি এনসিপি, ১০০ প্রার্থীর নাম ঘোষণা চিরতরে ধূমপান নিষিদ্ধ হচ্ছে যুক্তরাজ্য বরিশালে ‘নিখোঁজ নাটক’র রহস্য এখনও অধরা! আসছে ডেঙ্গুর মৌসুম, মশক নিধনে কার্যক্রম নেই হটস্পট বরগুনায় বরিশালে নিখোঁজ সেই স্কুলছাত্রী মুনিরার খোঁজ মিলেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ছাত্রদল নেতাদের সাক্ষাত, দিলেন যে নিদের্শনা বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী, মৃত্যু ১২ জনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
  • লালমোহনে ট্রলির চাপায় শিক্ষার্থী নিহত

    লালমোহনে ট্রলির চাপায় শিক্ষার্থী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহনে ট্রলির চাপায় মো. আলিফ (৯) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের জনতা বাজারের কাছে এই দুর্ঘটনা ঘটে। 

    এ সময় ট্রলিটি আটক করেছেন এলাকাবাসী। স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত শিশু আলিফ। বাড়ি চরভূতা ইউনিয়ের ৯ নম্বর ওয়ার্ডে। বাবার নাম মো. সবুজ মিয়া। 

    আলিফের নানা মো. ইয়াছিন বলেন, ‘বালু ও সিমেন্ট বোঝাই ট্রলিটি জনতা বাজারের উত্তর পাশের পুলের ওপরে উঠতে ছিল। এ সময় পুলে উঠতে না পেরে পিছনের দিকে চলে এসে আলিফকে চাপা দেয়। তখন স্থানীয়রা আলিফকে দ্রুত লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

    লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে লালমোহন স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ