ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • করোনা চিকিৎসায় নতুন অ্যান্টিবডি থেরাপি, ১২ ঘণ্টায় সুস্থ ২ জন

    করোনা চিকিৎসায় নতুন অ্যান্টিবডি থেরাপি, ১২ ঘণ্টায় সুস্থ ২ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের চিকিৎসায় নতুন মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি ব্যবহারে কার্যকর ফল মিলেছে।  অ্যান্টিবডি প্রয়োগের ১২ ঘণ্টার মধ্যেই তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনার উপসর্গের প্রথম সাত দিনের মধ্যে এ দুই রোগীর শরীরে এটি প্রয়োগ করা হয়।  এদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী ও অপরজন ৮০ বছর বয়সী। তিনি ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

    এএনআই জানিয়েছে, নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে নতুন ওই অ্যান্টিবডি থেরাপি প্রয়োগ করা হয়। 

    হাসপাতালের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রচণ্ড জ্বর, কাশি, দুর্বলতাসহ নানা সমস্যায় ভুগছিলেন ৩৬ বছর বয়সী ওই স্বাস্থ্যকর্মী। উপসর্গ দেখা দেওয়ার ষষ্ঠ দিনে তার শরীরে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রয়োগ করা হয়। এই অ্যান্টিবডি দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে তার অবস্থার উন্নতি হয় এবং হাসপাতাল থেকে তাকে ছাত্রপত্র দেওয়া হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ