ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মালানের সেঞ্চুরিতে ম্লান বাংলাদেশ, জিতলো ইংল্যান্ড

    মালানের সেঞ্চুরিতে ম্লান বাংলাদেশ, জিতলো ইংল্যান্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিরপুরের গ্যালারির বেশির ভাগটাই ফাঁকা। তবুও স্বাগতিক সমর্থকদের চিৎকারই শোনা গেল বেশির ভাগ সময়।

    ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময়টাতেই বিশেষত। সাকিব আল হাসানের হাত ধরে যে প্রথম উইকেট এসেছিল, এরপর আর কখনোই সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীদের ব্যাটিং।  

    মঞ্চটুকু ধীরে ধীরে প্রস্তুত করে দেন স্পিনাররা। একে একে সাজঘরেও ফেরত যান ইংলিশ ব্যাটাররা। একটু একটু করে জ্বলে উঠে বাংলাদেশের আশা। তবে সবকিছু ম্লান করে দেন ডেভিড মালান। তার হিসাবী ব্যাটিং জয়ের পথ দেখায় ইংল্যান্ডকে। কাছে গিয়েও হারাতে না পারার আরও এক দুঃখ সঙ্গী হয় বাংলাদেশ ক্রিকেটে।  

    বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে ২০৯ রানে অলআউট হয়ে যান স্বাগতিকরা। জবাব দিতে নেমে ৯ বল আগেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড।

    বিস্তারিত আসছে


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ