ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

    বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের কালীগঞ্জে অ্যালকোহলের বিষক্রিয়ায় তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত গভীর রাতে তারা মারা যান।

    নিহতরা হলেন- উপজেলার নদীপাড়ার এলাকার হারুনর রশিদের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার অনিল কুমারের ছেলে বিপুল কুমার (৪৫) ও ঢাকালে পাড়ার খোকন মিয়ার ছেলে রাজিব হোসেন (২৫)।


    বিপুল কুমারের ভাই নির্মল কুমার জানান, গভীর রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। এসময় তাকে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।


    বাসস্ট্যান্ড এলাকার রেজা হোমিও হল থেকে অ্যালকোহল পান করেন। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে বিভিন্ন হাসপাতালে তারা মারা যান।

    কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্লা তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। তারা সবাই অ্যালকোহল পানে মারা গেছেন বলে স্বজনরা জানিয়েছেন।

    কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিবলী খাতুন জানান, হাসপাতালের রেকর্ড বইয়ে রাজিব হোসেন অ্যালকোহল খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে এসেছিলেন বলে লিপিবদ্ধ আছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোরে পাঠানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ