ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অনির্দিষ্টভাবে বন্ধ হয়ে যেতে পারে জাহাজ চলাচল

    অনির্দিষ্টভাবে বন্ধ হয়ে যেতে পারে জাহাজ চলাচল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনির্দিষ্টকালের ধর্মঘটে পড়তে যাচ্ছে নৌ-রুট। বাল্কহেডের মাধ্যমে জাহাজের পণ্য খালাস বন্ধ ও শ্রমিকদের বেতন বৃদ্ধির প্রতিবাদে এমন সিদ্ধান্তে যাচ্ছে বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন (বিসিভুয়া)। ১০ মার্চ থেকে তাদের আন্দোলন শুরু হতে পারে বলেও জানা গেছে। 

    সংগঠনের দায়িত্বশীল একটি সূত্র জানায়, সন্ধ্যায় রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে এই জরুরি সভার আয়োজন করা হয়েছে। সভায় বিসিভুয়ার শীর্ষ নেতা ছাড়াও যাত্রী পরিবহন সংস্থা, অয়েল ট্যাংকার অ্যাসোসিয়েশন, খুলনা জাহাজ মালিক গ্রুপসহ সংশ্লিষ্টরা অংশ নেবে। সভা শেষে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

    বিসিভুয়া সূত্রে জানা গেছে, মাদার ভেসেল থেকে পণ্য খালাসে যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন লাইটারেজ জাহাজ মালিকরা। কিন্তু কয়েক বছর ধরেই নীতিমালার তোয়াক্কা না করে সিরিয়ালবিহীন জাহাজের মাধ্যমে পণ্য খালাস ও পরিবহন করছে কতিপয় জাহাজ ও কোম্পানির মালিকরা।

    এ অবস্থায় আগে প্রতিটি জাহাজ যেখানে মাসে দু-তিনটি ট্রিপ দিতে পারত, এখন সেখানে একটি ট্রিপও দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে শ্রমিকদের বেতন দিয়ে তাদের টিকে থাকাই দায় হয়ে পড়েছে। এ ছাড়া অবৈধ বাল্কহেডের মাধ্যমেও পণ্য পরিবহন করা হচ্ছে, যা দেখেও দেখছে না নিয়ন্ত্রক সংস্থাগুলো। তার ওপর শ্রমিকদের বেতন আবার নতুন করে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যা জাহাজ মালিকদের পক্ষে দেওয়া অসম্ভব।

    এ বিষয়ে বিসিভুয়ার সাধারণ সম্পাদক মো. নুরুল হক বলেন, ‘সরকার আমাদের না জানিয়ে অযৌক্তিকভাবে শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছে। এমনিতেই সিরিয়ালবিহীন জাহাজ চলাচল করায় আমাদের খাতটি ধ্বংসের মুখে পড়েছে। মাসের পর মাস আমাদের জাহাজগুলো বন্ধ হয়ে আছে। তারপরও আমরা শ্রমিকদের বেতন-ভাতা ঠিকমতো দিয়েছি।’

    বিসিভুয়ার সাংগঠনিক সম্পাদক জিএম সারোয়ার বলেন, ‘আমাদের পরিস্থিতি এখন খুবই খারাপ। সারা বাংলাদেশে প্রায় ৬ থেকে ৭ হাজার লাইটারেজ জাহাজ রয়েছে। এরমধ্যে বিশৃঙ্খলভাবে বাল্কহেডের মাধ্যমে জাহাজে পণ্য পরিবহন করায় এক হাজারেরও বেশি জাহাজ অলসভাবে পড়ে আছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ