ঢাকা শনিবার, ২১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আহতদের ধরনে মনে হচ্ছে বড় দুর্ঘটনা: ঢামেক পরিচালক

    আহতদের ধরনে মনে হচ্ছে বড় দুর্ঘটনা: ঢামেক পরিচালক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মো. নাজমুল হক।

    মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান তিনি।

    ঢামেক পরিচালক বলেন, আমরা ডাক্তাদের এনেছি,  নার্সদের এনেছি এবং যত জিনিসপত্র লাগে সবই সংগ্রহ করেছি। আহতরা আসছেন, আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি। সর্বমোট কতজন আহত বা নিহত হয়েছেন তা হিসেব করতে (টোটাল কাউন্ট) আমাদের সময় লাগবে। আমাদের এখানে যে সুযোগ সুবিধা আছে সেগুলোকে আমরা কাজে লাগাচ্ছি।

    তিনি বলেন, আমাদের কাছে তিনজন মৃত অবস্থায়, একজন আইসিইতে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন। চারজন আমাদের কাছে মৃত অবস্থায় এসেছে। দুইজন চিকিৎসারত অবস্থায় আমাদের এখানে মারা গেছে। ৬ জনের কথা আমরা বলতে পারছি। অলরেডি আমরা ১০০ জনকে চিকিৎসা দিয়েছি। যারা প্রথমদিকে আসছে তাদের অনেকেই শরীরের বেশির ভাগ অংশ জখম অবস্থায় এসেছে। তাদের মাথা, শরীরের বিভিন্ন অংশ আঘাতপ্রাপ্ত হয়ে প্রচুর  রক্তক্ষরণ হয়েছে। বোঝা যাচ্ছে এটা বড় ধরনের দুর্ঘটনা।

    এদিকে সর্বশেষ প্রাপ্ত খবর অনুয়ায়ী মুতের সংখ্যা বেড়ে ১১ জনে উন্নীত হয়েছে। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ