ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

আন্তর্জাতিক নারী দিবস আজ

আন্তর্জাতিক নারী দিবস আজ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 আজ ৮ মার্চ।  আন্তর্জাতিক নারী দিবস।  দিবসটির এবারের প্রতিপাদ্য ‘প্রজন্ম হোক সমতার-সকল নারীর অধিকার।’  নানা আয়োজনে বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। 

দিনটি পালনে শোভাযাত্রার আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।  বরিশালেও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

১৮৫৭ সালের ৮ মার্চ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুচ কারখানার নারী শ্রমিকরা দৈনিক শ্রম ১২ ঘণ্টা থেকে কমিয়ে আট ঘণ্টায় আনা, ন্যায্য মজুরি এবং কর্মক্ষেত্রে সুস্থ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার দাবিতে সোচ্চার হয়েছিলেন।  আন্দোলন করার অপরাধে সে সময় গ্রেফতার হন অসংখ্য নারী।  কারাগারে নির্যাতিত হন অনেকেই।

এর তিন বছর পরে ১৮৬০ সালের একই দিনে গঠন করা হয় ‘নারী শ্রমিক ইউনিয়ন’।  ১৯০৮ সালে পোশাক ও বস্ত্রশিল্পের কারখানার প্রায় দেড় হাজার নারীশ্রমিক একই দাবিতে আন্দোলন করেন।  এই আন্দোলনের মধ্যদিয়ে তারা আদায় করেন দৈনিক আট ঘণ্টা কাজ করার অধিকার।


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন