ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • কুলের চাহিদা বাড়ায় দাম বেড়েছে ৩ গুণ

    কুলের চাহিদা বাড়ায় দাম বেড়েছে ৩ গুণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারীর সৈয়দপুরে পাইকারি ফল বাজারে কুল কিনতে ভিড় করছেন ব্যাপারী ও পাইকাররা। বিক্রি বেড়ে গেছে। চাহিদার সঙ্গে দামও বেড়েছে তিনগুণ।  

    উপজেলার সৈয়দপুর পাঁচমাথা মোড় সংলগ্ন ফল বাজারে দেখা যায়, দেদারছে বিক্রি হচ্ছে নানা জাতের কুল। দূর-দূরান্ত থেকে এখানে ফল ব্যাপারীরা ও পাইকাররা এসে সংগ্রহ করছেন কুল। পরে তা পিকআপভ্যান, ট্রাকে লোড করা হচ্ছে। মৌসুমের প্রায় শেষের দিকে কেচা-বেচা জমে ওঠায় ও দাম ভালো পাওয়ায় বাগান মালিক ও কুল চাষিরা খুশি।

    কুল বরই বাজারে কথা হয় দিনাজপুরের খানসামা উপজেলা থেকে আসা সাইদুর রহমানের সঙ্গে। তিনি বলেন, বরইয়ের দাম এখন বাড়তি। গত ফেব্রুয়ারিতে যে কুল ১ হাজার টাকা মণ দরে কিনেছি তা এখন ৩২শ’ টাকায় বিক্রি হচ্ছে। তবে এখনও চাহিদা থাকায় ভালোই বিক্রি হচ্ছে। ফল বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ফলের সমাহার রয়েছে। তবে সেখানে কুল বিক্রিটা বেশি হচ্ছে।

    ফল বাজারে কথা হয় ফলের কয়েকজন পাইকারের সঙ্গে। তারা জানান, পাশের তারাগঞ্জ, বদরগঞ্জ, পার্বতীপুর, চিরিরবন্দর, খানসামা, নীলফামারী সদর থেকে আসা কুলের বাগান মালিকরা সরাসরি সৈয়দপুরের বাজারে কুলি নিয়ে আসছেন। ব্যবসায়ীরা তা সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন বিভিন্ন হাট-বাজারে। খুচরা ব্যবসায়ীরাও প্রচুর কুল সংগ্রহ করছেন। আড়তে শোভা পাচ্ছে বল সুন্দর, আপেল কুল, কাশ্মিরী কুল, নারিকেল কুলসহ দেশি জাতের বিভিন্ন বরই কুল।  

    বিক্রেতারা জানালেন, বাজারে কাশ্মিরী কুলের দাম অনেক বেশি। চাহিদার কারণে দামটাও বেশি। প্রতিমণ বিক্রি ৪ হাজার থেকে ৪২শ’ টাকায়। বল সুন্দরী বিক্রি হচ্ছে ৩ হাজার টাকা মণ দরে। আপেল কুলের দাম ৩২শ’ টাকা। নারিকেল কুলের মণ ২৮শ’ টাকা।

    তবে বাউকুলের দাম কিছুটা কম। প্রতিমণ ১১শ’ থেকে ১২শ’ টাকায় পাওয়া যাচ্ছে। ফেব্রুয়ারি গোড়ার দিকে ৮০০ থেকে ১২শ’ টাকা মণ দরে যে কুল বিক্রি হয়েছে, এ মাসে বেড়ে প্রায় তিনগুণ বেশি।

    কুলের দাম বাড়তি কেন? এমন প্রশ্নের জবাবে ফলের আড়তদার মাসুদ রানা বলেন, বাজারে কুলের চাহিদা প্রচুর। ক্রেতারা দেশি খেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাই চাহিদার কারণে দামও বাড়তির দিকে।  

    এছাড়া এসব কুলের মৌসুমের শেষ দিকে। বাজারে সারিসরি পিকআপভ্যান ও ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যাতে কুল তোলা হচ্ছে। কেবল আশেপাশের জেলা নয়, প্রতিদিন প্রায় ২০ ট্রাক কুল এই বাজার থেকে ঢাকায় যাচ্ছে।

    সৈয়দপুর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমতা সাহা বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি, প্রতিদিন সৈয়দপুরের বাজার থেকে ট্রাকে ট্রাকে বরই বাইরে পাঠানো হচ্ছে। এই জনপদের মাটি বরই চাষে উপযোগী হওয়ায় কৃষরা বরই চাষে ঝুঁকেছেন। প্রতিদিন সৈয়দপুরের বাজারে ২-৩ কোটি টাকার কুল বিক্রি হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ